মাথাভাঙ্গা, ১৮ জানুয়ারী :
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি ও উপহার নিয়ে মাথাভাঙ্গায় ২ শিক্ষিকার বাড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এদিন তারা মাথাভাঙ্গা গার্লস হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা মন্দিরা তালুকদার এবং একজন সঙ্গীতের শিক্ষিকা অম্বিকা চ্যাটার্জির বাড়িতে গিয়ে এই উপহার তুলে দেন।
এদিন প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের সাথে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকার, মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায়,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ একাধিক নেতৃত্বরা।
জানা গেছে মুখ্যমন্ত্রীর গৌরবোজ্জ্বল ১৫ বছর উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এদিন মাথাভাঙ্গায় ২ শিক্ষিকাকে সংবর্ধনা জানানো হয়।
বিনয় কৃষ্ণ বর্মন এবং বিশ্বজিৎ রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ১৫ বছরের সময়কালে বহু প্রকল্প চালু করেছেন এবং তার সুবিধা সাধারণ মানুষ পেয়েছেন।সেইসাথে যারা সমাজে বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের সংবর্ধনা জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফে।সেইমতো মুখ্যমন্ত্রীর প্রেরিত চিঠি এবং উপহার নিয়ে মাথাভাঙ্গা শহরে দুজনকে দেওয়া হলো। একজন গার্লস হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা এবং আরেকজন গান শেখান।

