শিলিগুড়ি, ৬ এপ্রিল :
তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে সক্রিয় হল পুলিশ। অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে পোস্টার-ব্যানার ছেঁড়ার ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হলে পুলিশ তদন্তে নামে। সেই সূত্রেই এক বিজেপি কর্মীর বাড়িতে পুলিশ পৌঁছালে বিক্ষোভে সামিল হন বিজেপি প্রার্থী শংকর ঘোষ।
শংকর ঘোষের অভিযোগ, নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি কর্মীদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে একতরফাভাবে পুলিশ পদক্ষেপ করছে। ঘটনার প্রতিবাদে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং নির্বাচনের আগে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়ে যায়।

