কোচবিহার ,২৫ আগস্ট
কোচবিহারের চিকিৎসকের চুরি হওয়া সোনা উদ্ধার পুলিশের
কোচবিহারের এক চিকিৎসকের বাড়ি থেকে চুরি যাওয়া সোনা উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ । মঙ্গলবার এই ঘটনায় শিলিগুড়ি থেকে তিনজনকে গ্রেফতার করে কোতোয়ালি থানার একটি পুলিশের টিম। গ্রেফতার করে তাদের কোতোয়ালি থানায় নিয়ে আসার পর টানা জিজ্ঞাসাবাদ চলে। এরপর তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৯৩ গ্রাম খাঁটি সোনা
যার আনুমানিক বাজার মূল্য প্রায় আঠাশ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

