২৮.০৪.২৫
ওয়েব ডেস্ক :
পাকিস্তানের ওয়াজিরিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭ জন। আহত বহু। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তির টিটিপির উপর। জানা গিয়েছে, আজ সোমবার দুপুরে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা শহরে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলছিল। সেসময়েই ঘটে বিস্ফোরণ। চারদিকে হুলস্থূল পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরই ৭ জনের মৃত্যুর খবর মেলে। জখম ১৭। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনার পর পাক পুলিশের আধিকারিক উসমান ওয়াজির জানান, ‘‘ওই ভবনে শান্তিবৈঠক চলছিল। সে সময়ই বিস্ফোরণের ফলে বহুতলের একটি অংশ ধসে পড়ে। তাতেই প্রাণহানি ঘটে।” তবে এই হামলার এখনও কেউ দায় স্বীকার করেনি। বিস্ফোরণকারীদের সাথে কে যুক্ত তদন্ত শুরু হয়েছে।

