২৯.০৫.২৫
তুফানগঞ্জ ,কোচবিহার:দ্বীপজয় বর্মন
সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার আগে বাংলাদেশী ২ মহিলাকে গ্রেফতার করল কোচবিহারের তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনায় পলাতক ভারতীয় দালাল। অবৈধভাবে অনুপ্রেবশকারীদের ফেরত পাঠাতে কড়া অবস্থান নিয়েছে বিদেশমন্ত্রক। এই আবহে এবার কোচবিহারে তুফানগঞ্জ ১ ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে দুই মহিলা বাংলাদেশীকে গ্রেফতার করল পুলিশ। নিজের দেশে ফেরার পথেই পাকড়াও করা হল তাদের। পুলিশ সূত্রে খবর,প্রায় দেড় বছর আগে অবৈধভাবে ভারতের প্রবেশ করে দিল্লি-সহ ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন বাংলাদেশের ৩ নাগরিক।দিনদুয়েক আগে দালালের সঙ্গে হাত করে নিজের দেশে ফেরার উদ্দেশ্যে বালাভূতে আসেন দুই মহিলা সহ এক ছোট্ট শিশু। এবং সেই দালালের বাড়িতেই তারা নিজের দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নিচ্ছিলেন। পুলিশ সূত্র মারফত খবর পেয়ে ওই বাড়িতে হানা দেয় পুলিশকে দেখতে পেরেই ওই বাড়ির মালিক অর্থাৎ ওই দালাল বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তবে পুলিশের জালে ধরা পড়ে বাংলাদেশী দুই মহিলা সহ এক শিশু। ধৃতদের নাম মনিজা খাতুন ও সালমা খাতুন এবং ওই শিশুটির নাম আব্দুল মোতালেব তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। এই বিষয়ে ধৃত মনিজা খাতুন বলেন কোন পথ দিয়ে ভারতে এসেছিলাম তা সঠিক মনে নেই এরপর দিল্লিতে গিয়ে কাজ করতাম আমার স্বামী দুদিন আগে আগেই বাংলাদেশে ফিরে গিয়েছেন এরপর বাংলাদেশ থেকে আমার বাবা-মা দালালের সঙ্গে কথা বলে সেই কারণেই আমরা ওই দালালের বাড়ি অর্থাৎ বালাভূতে আশ্রয় নেই। কিন্তু পুলিশ খবর পেয়ে আমাদের ধরে ফেলে তবে ওই দালাল বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তবে এর পেছনে বড় কোন চক্র কাজ করছে কিনা গোটা বিষয়ে খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ।

