on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: মানসাই নদীর ভাঙনে আতঙ্ক: ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে ঢুকছে জল, পাকা বাঁধের দাবিতে সরব গ্রামবাসী
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গারাজ্য

মানসাই নদীর ভাঙনে আতঙ্ক: ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে ঢুকছে জল, পাকা বাঁধের দাবিতে সরব গ্রামবাসী

Online Desk
Last updated: June 23, 2026 7:46 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

মাথাভাঙ্গা ,২৩ জুন

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তা, তোর্ষা, জলঢাকা-সহ জেলার বিভিন্ন নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। এরই প্রভাব পড়তে শুরু করেছে মাথাভাঙ্গা মহকুমার বিভিন্ন এলাকায়।নদীর জল বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন করে উদ্বেগ বাড়ছে নদী তীরবর্তী গ্রামগুলিতে।

মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের ভোজনের ছড়া ও বড়ো চকিয়ারছড়া গ্রামে মানসাই নদীর ভাঙন ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীর ভাঙনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর বাঁধের একাংশও। সেই ভাঙা অংশ দিয়ে জল ঢুকতে শুরু করায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।
স্থানীয়দের দাবি, গত কয়েকদিনের বৃষ্টির জেরে মানসাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই ফের শুরু হয়েছে নদীভাঙন। দীর্ঘদিন ধরেই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। বাম আমল থেকেই পাকা পার বাঁধ নির্মাণের দাবি জানিয়ে এলেও আজও সেই দাবি পূরণ হয়নি বলে অভিযোগ।শুধু তাই নয় নদী ভাঙনের জেরে বিঘার পর বিঘা সরকারি বনভূমিও নদীগর্ভে চলে গিয়েছে বলে দাবি।

প্রতিবছর বর্ষার সময় নদীর জল বাড়লেই শুরু হয় পাড় ভাঙন, বহু এলাকায় ঢুকে পড়ে বন্যার জল। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। নদীর জল বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভোজনের ছড়া ও বড়ো চকিয়ারছড়া গ্রামের বাসিন্দারা।
এলাকাবাসীদের আক্ষেপ, বছরের পর বছর ধরে পাকা পার বাঁধ নির্মাণের আশ্বাস মিললেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। তাই আসন্ন বর্ষা পরিস্থিতির কথা মাথায় রেখে নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী পাকা পার বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, নতুন সরকার এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

You Might Also Like

শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হকের রহস্যমৃত্যু, শোকস্তব্ধ ফাঁসিদেওয়া
রাম নবমী ঘিরে শিলিগুড়িতে কড়া নিরাপত্তা, শহরজুড়ে পুলিশ কমিশনারের পরিদর্শন
তুফানগঞ্জে উত্তেজনা: মহিষকুচিতে বুথে ঢুকতে বাধা তৃণমূল প্রার্থীকে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বিতণ্ডা
জলপাইগুড়ির বড় পোস্ট অফিসে আধার-মোবাইল লিংক করাতে উপচে পড়া ভিড়, নেটওয়ার্ক সমস্যায় ভোগান্তি
‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে কোচবিহারে বসছে ভারতমাতার মূর্তি, ৫ জুলাই হবে উন্মোচন
TAGGED:#COOCHBEHAR#mathabhanga#Northbengal#ONAIRNOW
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

আবাসের ‘কাটমানি’ ফেরতের দাবিতে উত্তপ্ত শীতলকুচি, হাতাহাতিতে আহত একাধিক

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?