দিনহাটা, ২২ মার্চ :
চৌধুরী হাট বাজার এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ভোটারদের মনের ভয়-ভীতি দূর করতে রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। রবিবার বিকেলে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে ওই রুটমার্চ হয়। সেখানে ছিলেন দিনহাটা ২ ব্লকের বিডিও নীতিশ তামাং, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ, সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন চৌধুরী হাট বাজারে এলাকার ১৮৪ ও ১৮৫ নম্বর বুথ এলাকাগুলিতে টহল দেয় এই বাহিনী বলে জানা গিয়েছে।। যাতে নির্বাচনের সময় শান্তির শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়টি যেমন নজর রাখা হয় তেমনি ভোটারদের মন থেকে ভয়ে দূর করতে এই পদক্ষেপ বলে জানা গেছে।

