কোচবিহার, ১০ ডিসেম্বর :
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষার ডাক দিয়ে পথ সভা করল সেন্টার ফর প্রটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস এন্ড সেকুলারিজম বা CPDRS। বুধবার সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে কোচবিহার ঘাসবাজার মোড়ে একটি পথসভা করা হয় । তাদের দাবি, বর্তমান সময়ে মানবাধিকার লঙ্ঘন হয়ে চলেছে। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাও প্রশ্নের মুখে। ফলে সাধারণ মানুষকে উজ্জীবিত করার লক্ষেই এই পথসভা বলে জানিয়েছে এই সংগঠন

