on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: তিস্তার চরে সবুজের ঢেউ, মটরশুঁটিতে ফিরছে কৃষকদের আশা
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গ

তিস্তার চরে সবুজের ঢেউ, মটরশুঁটিতে ফিরছে কৃষকদের আশা

Online Desk
Last updated: January 5, 2026 2:17 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

জলপাইগুড়ি, ৫ জানুয়ারী :

তিস্তার চরে এখন ‘সবুজের আশা’! যত দূর চোখ যায় চারপাশ যেন শুধুই সবুজ বাগান। এবছর আলুর ক্ষতি সামাল দিতে মটরশুঁটির চাষেই ভরসা কৃষকদের।জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া নতুনবস্তি পঞ্চায়েত এলাকার রংধামালি ও বোদাগঞ্জ সংলগ্ন তিস্তা নদীর চর এখন কার্যত মটরশুঁটির হাবে পরিণত হয়েছে।

প্রায় ১ হাজার একর বিস্তীর্ণ চর জুড়ে শুরু হয়েছে মটরশুঁটির চাষ। আলু চাষে ক্ষতির মুখে পড়ে বিকল্প ফসল হিসেবে এই সবুজ ফসলেই এখন আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। শীত আসার আগেই আলু চাষ শুরু করেছিলেন বহু কৃষক। কিন্তু পাহাড়ে অসময়ের ভারী বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় চর এলাকার আলু খেত ডুবে যায়। ব্যাপক ক্ষতির মুখে পড়েন চাষিরা। সেই ক্ষতি সামলাতে কেউ দেরিতে আলু চাষ শুরু করলেও, অনেকেই আলুর বদলে মটরশুঁটির চাষে ঝুঁকেছেন। ক্ষতিগ্রস্ত দুই আলু চাষি জানান, এখন সকাল-রাতে কুয়াশা থাকছে, যা আলু চাষের পক্ষে অনুকূল। কিন্তু আগের ক্ষতির ধাক্কা কাটিয়ে আবার আলু চাষ করে লাভ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তাঁরা। অন্যদিকে আরেক কৃষকের কথায়, “একবার ক্ষতির পর আর ঝুঁকি নিইনি। আলুর বদলে মটরশুঁটি চাষ করেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।” চাষিদের মতে, মটরশুঁটি চাষে তুলনামূলকভাবে কম সারের প্রয়োজন হয়। তিস্তার চর এলাকার মাটিতে ফলনও ভাল হয়। এখানকার মটরশুঁটির স্বাদ ও দানার গুণগত মান উন্নত হওয়ায় পাইকারদের মাধ্যমে এই ফসল যাচ্ছে আসাম ও কলকাতার বাজারে। এমনকি এখানকার মটরশুঁটির চাষের উপর নির্ভর করে বাজারের দাম। এতদিন বাজারে বেশ চাহিদা থাকলেও ফলন সেরম না হওয়ায় দাম ছিল ঊর্ধ্বমুখী। তবে এবার ছবিটা বদলাতে চলেছে।

জেলা উদ্যান পালন দফতর যুগ্ম অধিকর্তা অলোক কুমার মণ্ডল জানান, জেলায় মোট ২৭০০ হেক্টর জমিতে মটরশুঁটি চাষ হয় এবং উৎপাদন প্রায় ২২ হাজার ৩০০ মেট্রিক টন। এই চাষের একটি উল্লেখযোগ্য অংশ তিস্তা নদীর চর এলাকায়। এখন সবুজ মটরশুঁটির ফলনের দিকেই তাকিয়ে রয়েছেন তিস্তার চরের কৃষকরা এই ফসলই কি পারবে আলু চাষের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিতে, সেটাই সময় বলবে।

You Might Also Like

দুই জেলা মিলিয়ে উত্তরকন্যা অভিযান এক্স-কেএলও লিঙ্কম্যান সংগঠনের, স্থায়ী কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ
চা শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস, কালচিনিতে বিজেপির বিজয় মিছিল, নেতৃত্বে বিশাল লামা
এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে মাথাভাঙ্গা ও নিশিগঞ্জে রুট মার্চ করলো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
কোচবিহার থেকে ব্রিগেড সমাবেশ এর উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির কর্মীরা
সুরক্ষায় কোনও ফাঁক নয়: শিলিগুড়িতে পথে নেমে জনসংযোগ পুলিশের
TAGGED:#jalpaiguri#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

রাস্তা দখল করে ব্যবসার অভিযোগ, প্রতিবাদে সরব মাথাভাঙ্গার বাসিন্দারা

By Online Desk
1 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?