জলপাইগুড়ি, ১৫ ডিসেম্বর :
ডুয়ার্সের চা বলয়ের ওরাওঁ সমাজের ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য বিশেষ আলোচনা সভা করা হলো। সোমবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের সাতখাইয়া ওরাওঁ সমাজ সমন্বয় সমিতির তরফে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ওরাওঁ সমাজের ভাষা,কৃষ্টি, সংস্কৃতিকে টিকিয়ে রাখা সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আগামী ফেব্রুয়ারি মাসে ওঁরাও সমাজের মহাপুরুষ বীর বুধু ভগতের জন্মজয়ন্তী পালনের বিষয়েও আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন ওরাওঁ সমাজ সমন্বয় সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি দিল কুমার ওরাওঁ, সম্পাদক রাজেশ মিঞ্জ, হেমন্ত কুজুর, রোহিত কুজুর সহ অন্যান্যরা।সভায় বিভিন্ন ব্লকের ওরাওঁ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

