জলপাইগুড়ি, ১৭ ডিসেম্বর :
অবশেষে খাঁচায় পড়লো জলপাইগুড়ির শিকারপুর চা বাগানের ত্রাস চিতাবাঘ। গত দশ দিনে পাঁচটি গবাদিপশু সাবার করে বহাল তবিয়তে ঘুরছিল। আর তাতেই আতঙ্ক ছড়িয়ে ছিল শিকারপুরের শ্রমিক মহল্লায়। বাঘ ধরতে খাঁচা পাতে বৈকুন্ঠপুর বন বিভাগ। মঙ্গলবার সন্ধ্যা রাতে ছাগলের লোভে সেই খাঁচায় পড়ে পূর্ন বয়ষ্ক চিতা বাঘ। রাতেই চিতাবাঘ টি কে উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানিয়েছেন।

