আলিপুরদুয়ার, ৩ এপ্রিল :
আলিপুরদুয়ার জেলার মধ্যে তিনটা বিধানসভা কালচিনি, কুমারগ্ৰাম, মাদারিহাট এই তিনটা বিধানসভা চা বলয় অধ্যুষিত আর এই তিনটা বিধানসভায় চা বলয়ের ভোটকে পাখির চোখ করেছে সব দলের প্রার্থীরা। কেননা চা শ্রমিকদের মন জয় কে করবে সেই দল নির্বাচনে জয়ী হবে। কালচিনি বিধানসভায় এবার তৃণমূল প্রার্থী করেছে চা বাগান সংগঠন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাঁও। আর কালচিনি বিধানসভায় তৃণমূল প্রার্থী চা বলয়ে প্রচারে জোর দিয়েছে বর্তমানে কালচিনি চা বাগানে কর্মরত শ্রমিকদের মাঝে প্রচার চালাচ্ছে তৃণমূল প্রার্থী। প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিভিন্ন চা বলয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল প্রার্থী।

