কোচবিহার , ১৮ ডিসেম্বর :
বৃহস্পতিবার থেকে রাসমেলা ময়দানে শুরু হল কোচবিহার বইমেলা। এদিন বিকেলে বইয়ের জন্য হাঁটুন মিছিলের মাধ্যমে বই উৎসবের সূচনা হয় । ফিতে তে কেটে এই অনুষ্ঠানের আরম্ভ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মন্ত্রী উদয়ন গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন , জেলাশাসক রাজু মিশ্র, NBSTC চেয়ারম্যান পার্থপতিম রায়, রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা। এবারের বইমেলায় মোট ১০৭টি বইয়ের স্টল থাকছে। ইতিমধ্যেই প্রায় সবকটি স্টল বইয়ের তাকে সেজে উঠেছে। অনুষ্ঠানের সূচনা লগ্নে এদিন মঞ্চে অমিয়ভূষণ স্মৃতি পুরস্কার ও অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কার প্রদান করা হয় কোচবিহারের ২ লেখককে। আগামী ২৪ শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।

