জলপাইগুড়ি, ৩০ ডিসেম্বর :
জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভার পাতকাটা গ্রামপঞ্চায়েতের ডেঙ্গুয়াঝার চা বাগানে জেলা তৃণমূলের এসসি,ওবিসি শাখার উদ্যোগে আজ SIR-এর বিরুদ্ধে মহামিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে জেলা এসসি,ওবিসি শাখার সভাপতি কৃষ্ণ দাস বিজেপিকে কটাক্ষ করার পাশাপাশি নাম না করে দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধেও মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের গাড়ি ঠিক আছে, কিন্তু ড্রাইভার পরিবর্তন করতে হবে।” এই মন্তব্যে শাসকদলের অন্দরে অস্বস্তি বাড়ে। দীর্ঘদিন ধরে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের সঙ্গে কৃষ্ণ দাসের গোষ্ঠী কোন্দল চলছেই। অন্যদিকে বিজেপি নেতা শ্যামপ্রসাদ একে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে কটাক্ষ করে বলেন, ট্যাক্স-ইনস্যুরেন্স ফেল ও রেজিস্ট্রেশন বাতিল হওয়া গাড়ির ড্রাইভার বদলালেও কিছু হবে না। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি তাপস মণ্ডলসহ শাখার নেতারা, তবে অনুপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়।

