উত্তর দিনাজপুর, ৩০ ডিসেম্বর :
বাংলাদেশে গরু পাচারের আগেই ১৩ টি গরু সহ সিতাই পুলিশের হাতে গ্রেফতার ইসলামপুরের দুই যুবক। জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের কায়েতের বাড়ী এলাকায় সিতাই থানার পুলিশ একটি পিকআপ ভ্যান আটক করে। পুলিশ পিকাপ ভ্যান টি তল্লাশি চালিয়ে পিকাপ ভ্যানে থাকা ১৩ টি গরু সহ পরডাঙ্গিতোল ইসলামপুর এলাকার সাদ্দাম হোসেন এবং গুটিন ইসলামপুর এলাকার সফিকুল হক নামের দুই যুবককে আটক করে। পুলিশ ওই দুই যুবকে জিজ্ঞাসা বাদ করে জানতে পারে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গরু গুলি তারা পিকাপ ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিল। পরে পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দিনহাটা আদালতে পেশ করে। দিনহাটা আদালতের বিচারক দুই যুবককের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ৫ ই জানুয়ারি ২০২৬ ফের আদালতে পেশ করার নির্দেশ দেন।

