ডুয়ার্স, ৩১ ডিসেম্বর :
বছরের শেষ দিনে জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রাস্তায় হাতি, হাতি দেখে খুশি পর্যটকরা। এমনিতেই বছরের শেষ দিনে হৈ হুল্লোর, পিকনিক করতে বেড়িয়েছেন অনেকেই। আর এদিন একটি ছোটো গাড়িতে কয়েকজন পর্যটক চাপরামাড়ি জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রাস্তা দিয়ে পাহাড়ের দিকে যাচ্ছিলেন। সেসময় চাপড়ামাড়ি গেট পার হতেই জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় একটি দাতালকে পায়চারি করতে দেখা যায়। হাতি দেখেই গাড়ি থামিয়ে দেন চালক ছোট্টু বড়ুয়া। আর আচমকা হাতি দেখে খুশি গাড়িতে থাকা পর্যটকরা। এদিকে ততক্ষণে আরো কয়েকটি গাড়ি রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ে। অনেকেই গাড়ি থেকেই হাতিটির ছবি মোবাইলের ক্যামেরায় বন্দী করেন। বেশ কিছুক্ষণ হাতিটি রাস্তায় পায়চারি করার পর জঙ্গলে প্রবেশ করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। আর বছরের শেষ দিনে এভাবে আচমকা হাতি দেখে খুশি পর্যটকরা।

