on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: জলপাইগুড়িতে ব্রেক ফেল স্কুল বাস, অল্পের জন্য রক্ষা পেল ৩০-৩৬ পড়ুয়া
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গজলপাইগুড়িডুয়ার্সপথ দুর্ঘটনারাজ্য

জলপাইগুড়িতে ব্রেক ফেল স্কুল বাস, অল্পের জন্য রক্ষা পেল ৩০-৩৬ পড়ুয়া

Online Desk
Last updated: July 31, 2026 4:42 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

জলপাইগুড়ি ,৩১ জুলাই 

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পড়ুয়াভর্তি একটি বেসরকারি স্কুল বাস। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেই জলপাইগুড়ির বালাপাড়া এলাকার জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, মেখলিগঞ্জ থেকে জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলে পড়ুয়াদের নিয়ে আসছিল বাসটি। জাতীয় সড়কের ধারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটি সামনে থাকা একটি ছোট চারচাকা গাড়ির পিছনে ধাক্কা মারে। বাসে প্রায় ৩০ থেকে ৩৬ জন পড়ুয়া ছিল। সৌভাগ্যবশত কোনও পড়ুয়া আহত হয়নি এবং সকলেই নিরাপদে রয়েছে। তবে ছোট চারচাকা গাড়িতে থাকা কয়েকজন আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের এক মহিলা অ্যাটেনডেন্ট জানান, বাসটির ব্রেক ফেল করায় এই বিপত্তি ঘটে। তবে বাসে থাকা সব পড়ুয়াই নিরাপদ রয়েছে এবং তাদের কারও কোনও ক্ষতি হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। তাঁদের মতে, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রাস্তার ধারে দীর্ঘক্ষণ বিকল গাড়ি দাঁড়িয়ে থাকাও অত্যন্ত বিপজ্জনক বলে তারা মন্তব্য করেন। উল্লেখ্য, কিছুদিন আগেই ময়নাগুড়ির উল্লাডাবরিতে জাতীয় সড়কে থেমে থাকা একটি ট্রেলারের পিছনে যাত্রীবোঝাই সরকারি বাসের ধাক্কায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার স্মৃতি এখনও তাজা। এদিনের ঘটনাও ফের জাতীয় সড়কে বিকল গাড়ি নিরাপদে সরিয়ে রাখার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এনে দিল। দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

You Might Also Like

এনজেপি স্টেশনে ব্রাউন সুগারসহ যুবতী গ্রেপ্তার,ট্রেনে পাচারের আগেই জিআরপির জালে
‘হার্ট ব্লকেজ’ নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যপাল সিভি আনন্দ বোস
শিশুমঙ্গল সমিতির আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ সাহা, ৫ দিনের পুলিশি হেফাজত
আলিপুরদুয়ারের চা বলয়ে শুরু ৫টি নতুন স্কুল বাস পরিষেবা
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলন, ইস্তফার খবরে ক্ষুদিরাম স্কয়ারে আন্দোলন থামাল ছাত্র-যুব সমাজ
TAGGED:#accident#breakingnews#jalpaiguri#Northbengal#ONAIRNOW#WESTBENGAL
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহারদক্ষিণবঙ্গরাজ্য

আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরুতেই বদলাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?