শিলিগুড়ি, ১ জানুয়ারী :
সেনার পোশাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশের জালে পড়ল এক ব্যক্তি। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা নাগাদ মাটিগাড়ার একটি শপিং মলে ভবেশ ঘাটানি নামে ওই ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন।
সেই সময় মলে উপস্থিত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন উইনার্স বাহিনীর নজরে আসেন তিনি। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করলে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। এরপর তাকে মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

