on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ভোজালির কোপে খুনের মামলায় ১৮ বছর পর দোষী সাব্যস্ত সুপোল মাহালি
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ভোজালির কোপে খুনের মামলায় ১৮ বছর পর দোষী সাব্যস্ত সুপোল মাহালি

Online Desk
Last updated: May 22, 2026 5:57 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

আলিপুরদুয়ার, ২২ মে :

 

স্ত্রীর সামনে ধারালো ভোজালির কোপে স্বামীকে নৃশংসভাবে খুনের ঘটনায় দীর্ঘ ১৮ বছর পর দোষী সাব্যস্ত হলেন অভিযুক্ত। শুক্রবার আলিপুরদুয়ার জেলা আদালতের এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস ফাস্ট ট্র্যাক কোর্ট অভিযুক্ত সুপোল মাহালিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি আদালত অভিযুক্তের বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানাও ধার্য করেছে। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত জানিয়েছে। ২০০৮ সালের ২২ অগস্ট শামুকতলা থানার অন্তর্গত কোহিনূর গ্রাম পঞ্চায়েতের শালধুরা এলাকায় ঘটে যায় ওই চাঞ্চল্যকর খুনের ঘটনা। সেদিন শামুকতলা হাট থেকে বাজার করে একই সাইকেলে বাড়ি ফিরছিলেন কাঞ্চন মাহালি ও তাঁর স্ত্রী সুদানি মাহালি। অভিযোগ, পথের মাঝেই আচমকা তাঁদের রাস্তা আটকে দাঁড়ান সুপোল মাহালি। প্রথমে বচসা শুরু হয়। এরপর হঠাৎই নিজের কাছে থাকা ভোজালি বের করে কাঞ্চনের ওপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। অভিযোগ, একের পর এক কোপ মারার পাশাপাশি কাঞ্চনের বুকে ভোজালি গেঁথে দেন সুপোল। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কাঞ্চন মাহালি। স্ত্রীর সামনেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খুনের ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন নিহতের স্ত্রী সুদানি মাহালি। ঘটনার পর তিনি শামুকতলা থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। অভিযোগ ঘটনার পর থেকেই সাক্ষী তথা নিহতের স্ত্রীকে ভয়ভীতি দেখানো হচ্ছিল। আতঙ্কে তিনি দিল্লিতে চলে যান এবং দীর্ঘদিন কার্যত নিখোঁজ অবস্থায় ছিলেন। পরে পুলিশ তাঁকে খুঁজে বের করে ফের আলিপুরদুয়ারে নিয়ে আসে। সেই কারণেই মামলার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হতে দীর্ঘ সময় লেগে যায়। সরকার পক্ষের আইনজীবী অমরেন্দ্রনাথ রায় বলেন ‘ওই মামলায় মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। সমস্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতেই আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’ জানা গিয়েছে, নিহত কাঞ্চন মাহালির স্ত্রী সুদানি মাহালির প্রতি একতরফা আকর্ষণ তৈরি হয়েছিল অভিযুক্ত সুপোল মাহালির। সেই কারণেই পরিকল্পিতভাবে কাঞ্চনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই পরিকল্পনারই পরিণতি ছিল দিনের আলোয় ঘটে যাওয়া ওই নৃশংস হত্যাকাণ্ড।

You Might Also Like

আসন্ন নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা,উড়িষ্যার কাছাকাছি অবস্থান নিম্নচাপ
জলপাইগুড়ির রেলে উন্নয়নের বার্তা, তিন নতুন ট্রেনের ঘোষণা
অন্নপূর্ণা ভাণ্ডার ইস্যুতে বিক্ষোভ, মেখলিগঞ্জ পৌরসভায় চাঞ্চল্য
চুরি হয়ে যাওয়া টোটো উদ্ধার করে তার প্রকৃত মালিকের হাতে তুলে দিল জটেশ্বর ফাঁড়ির পুলিশ।
রাজনৈতিক পরিবর্তনের আবহে এবিভিপির শুভেচ্ছা যাত্রা, শিলিগুড়ি কলেজ চত্বরে উৎসবের পরিবেশ
TAGGED:#ALIPURDUAR#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?