শিলিগুড়ি, ৪ জানুয়ারী :
পাথর তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির তিনবাত্তি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়ির প্রয়োজনীয় পাথর তুলতে ওই ব্যক্তি তিনবাত্তি এলাকায় যান। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তিনি হঠাৎ স্ট্রোক বা হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ব্যক্তির পকেট থেকে উদ্ধার হওয়া আধার কার্ড থেকে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। মৃতের নাম মিহির কুমার সরকার, বাড়ি অশোকনগর ৩১ নম্বর ওয়ার্ডে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

