জলপাইগুড়ি, ১০ মার্চ :
রাজ্যে বার কাউন্সিলের নির্বাচনের মধ্যে দিয়েই যেন বাংলায় ভোটের ঢাকে পরলো কাঠি, ভোট উৎসবের আমেজে জলপাইগুড়ি জেলা আদালত চত্বর।
গত কয়েক সপ্তাহ ধরে প্রচারের পর অবশেষে মঙ্গলবার ভোট দান পর্ব শেষ হয়েছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের দ্বাদশ নির্বাচনের ।
রাজ্যের বিভিন্ন জেলা আদালত গুলির সঙ্গে জলপাইগুড়ি জেলা দায়রা আদালত চত্বরে বিগত কয়েক দিন লক্ষ্য করা গিয়েছে প্রার্থীদের সমর্থনে পোস্টার ফ্লেক্স দিয়ে প্রচার
মঙ্গলবার জলপাইগুড়ি জেলার অবজারভার আইনজীবী সোমনাথ পাল এই প্রসঙ্গে বলেন।
পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিলের দ্বাদশ নির্বাচনের ভোট দান সমাপ্ত হয়েছে। মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন,যার মধ্যে থেকে ২৩ জন নির্বাচিত হবেন।
অপরদিকে এই নির্বাচন প্রসঙ্গে বার কাউন্সিল সদস্য পদে পুনরায় প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী গৌতম দাস জানান। সুপ্রীম কোর্টের একটি কমিশনের তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের মোট ৮৩ টি সেন্টারে যার মধ্যে জলপাইগুড়ি নবাব বাড়ীতে অবস্থিত জেলা আদালত অন্যতম।

