কোচবিহার, ১৭ ফেব্রুয়ারী :
ফের ভাঙ্গন পদ্ম শিবিরে । এবার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের খাস তালুক বলে পরিচিত কোচবিহার দু’নম্বর ব্লকের পুন্ডিবাড়ি আঙ্গার কাটা এলাকার ১৫৪ নং বুথের ১৪ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো। সোমবার রাতে এই যোগদান পর্বে উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দেন কোচবিহার ২ নং ব্লকের সভাপতি শুভঙ্কর দে। তৃণমূলে যোগ দিয়ে নতুন যোগদানকারীরা বলেন , বিজেপি SIR এর নামে হয়রানি করছে । তার বিরুদ্ধেই আমাদের এই পদক্ষেপ।

