জলপাইগুড়ি, ৫ জানুয়ারী :
ময়নাগুড়িতে জোড়া আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানা এলাকার কন্যাবাড়ির দারিকামারিতে।বৌ বিবাহিত। মৃত প্রেমিক যুগলের নাম প্রতিমা রায় (২৯) বেতগারার বাসিন্দা ও প্রভাত অধিকারী (২৭) কন্যাবাড়ির বাসিন্দা। আজ সকালে দারিকামারি এলাকার চা বাগান থেকে প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার হয়।
পুলিশ সুত্রে জানা যায়, মৃত মহিলার প্রতিমার বাপের বাড়ি ময়নাগুড়ির বাংলার ঝাড় এলাকায়। তার বিয়ে হয় বেতগাড়া এলাকায়। তার চার বছরের একটি বাচ্চাও আছে। ময়নাগুড়ির একটি স্কুলে বাচ্চাকে পড়ায়। বাচ্চার স্কুলের ড্রাইভারের সাথে মহিলার ভালোবাসা ছিল। মহিলার স্বামী ভিন রাজ্যে কাজ করেন। এই সুযোগটা মহিলা প্রেমে জড়িয়ে পড়েন। এরপর একবার পালিয়েও যান ড্রাইভারের সাথে। একবার পরিবারের লোকেরা তাকে বাড়িও নিয়ে আসে। কিছুদিন থাকার পর আবার চলে যায়। আজ সকালে প্রেমিক ও প্রেমিকার মৃতদেহ উদ্ধার হয়।
মৃতের দাদা প্রমোদ অধিকারী বলেন, প্রথমে ভাই এক বিবাহিত বৌকে পালিয়ে নিয়ে এসে কিছুদিন বাইরে থাকে। এরপর আমাদের বাড়িতে নিয়ে আসে। আমরাও মেনে নিই। এরপর মহিলার পরিবার লোকেরা এসে তাদের বাড়ির বৌ নিয়ে চলে যায়। সব ঠিক ঠাকই ছিল।এরপর এরপর মাস খানেক আগে ভাই আবার ঐ মহিলাকে নিয়ে পালিয়ে যায়। আজ সকালে আমরা খোঁজ পাই চা বাগানে দুজনের আত্মহত্যা করেছে। আজ সকালে বাড়ির কিছুটা দূরে চা বাগানে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

