কোচবিহার, ১১ জানুয়ারী :
বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর কোচবিহার ফিলিংস স্পেশাল স্কুল । রবিবার স্কুলের সকল বাচ্চাদের নিয়ে আয়োজন করা হলো বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার। বছরের একটা দিন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের মনোরঞ্জন এর জন্য আয়োজন করা হয় এই প্রতিযোগিতার ।
এখানে স্কুলের সকল বাচ্চাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
মূলত এই বাচ্চাদের প্রতিভার বিকাশের খাতিরে সাত বছর ধরে এই ক্রীড়া অনুষ্ঠান হয়ে আসছে। এর মাধ্যমেই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে কাজ করা স্কুলটির বার্তা , ওরাও সমাজের কারো থেকে পিছিয়ে নেই ।

