দিনহাটা, ৭ এপ্রিল :
মঙ্গলবার দিনহাটা আদালত সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ করে সিতাই থানার পুলিশ। বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ শে ফেব্রুয়ারি সিতাই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডাউয়াবাড়ী এলাকার ভানু বর্মন নামের এক ব্যক্তিকে গিরিধারী ব্রীজ এলাকায় আটক করে তার কাছ থেকে একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তার কোন রকম বৈধ কাগজপত্র দেখাতে পারে নি সে । তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারবেন যে সে কিছু দিন আগে সাগরদিঘি এলাকার টুটুল বর্মনের কাছে একটি গুলি ভর্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়েছে। ভানু বর্মন গ্রেফতারের পর থেকে টুটুল বর্মন গা ঢাকা দিয়েছিল । তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সিতাই থানার পুলিশ তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে গত ১ লা এপ্রিল বুধবার রাতে সাগরদিঘী ব্রীজ এলাকা থেকে সাগর দিঘি এলাকার টুটুল বর্মনকে গ্রেফতার করে। ২ রা এপ্রিল তাকে দিনহাটা আদালতে পেশ করে। কোথা থেকে আগ্নেয়াস্ত্র টি টুটুলের কাছে এল এর সাথে আরো বড় সড়ো অবৈধ অস্ত্র পাচারকারী জড়িত রয়েছে কি না তদন্তের স্বার্থে সিতাই থানার পুলিশ, পুলিশি হেফাজতের আবেদন করেন আদালতে। বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি হেফাজতে নিয়ে সিতাই থানার পুলিশ জানতে পারে তার কাছে দুটি আগ্নেয়াস্ত্র ছিল একটি ভানু বর্মনের কাছে দিয়েছে আর একটি মানসাই নদীর চড়ে প্লাস্টিকে মুড়ে বালুর নিচে নিচে রেখে দিয়েছে। এদিন পুলিশি হেফাজত শেষে টুটুলকে ফের আদালতে পেশ করে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য ফের পুলিশি হেফাজতের আবেদন করেন আদালতে। বিচারক টুটুলের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

