মাথাভাঙ্গা , ১৩ মার্চ :
বেসরকারি স্কুল বাস এবং ব্যাটারি চালিত ই-অটো রিক্সার সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা মাথাভাঙ্গাতে। ঘটনায় দুমড়েমুচড়ে গেল ই-অটো রিক্সা। পাশাপাশি আহত হলেন এক মহিলা। ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের নিউ গোসাইরহাট এলাকায়।
জানা গেছে এদিন স্কুল পড়ুয়া ওঠানোর জন্য বেসরকারি একটি স্কুল বাস রাস্তার পাশে দাঁড়িয়েছিল তখন পেছন থেকে একটি ই-অটো রিক্সা এসে সেই বাসে ধাক্কা মারে। ঘটনায় কোনো স্কুল পড়ুয়া আহত না হলেও ই-অটো রিক্সায় থাকা এক মহিলা আহত হন। পরবর্তীতে তাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশও। পরবর্তীতে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ই-অটো রিক্সাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

