মাথাভাঙ্গা, ২৭ জানুয়ারী :
ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল নাগাদ মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গামোড় সংলগ্ন এলাকায়।এদিকে রেল লাইনের ধারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখার ঘটনায় মুহুর্তের মধ্যে ভিড় জমে যায় এলাকায় পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ ও রেল পুলিশ।পরে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।জানা গেছে মৃত ওই ব্যক্তির বাড়ি আসামের বড়পেটা রোড এলাকায়।
মৃতের ভাই জানান তারা কাজে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশে।কাজে যাবার পর মাথার সমস্যা দেখা দেয়।আজ বিবেক এক্সপ্রেস ট্রেনে করে ফিরছিলেন। কিন্তু মাথাভাঙ্গার কাছাকাছি এসে বাথরুম যাবার কথা বলে ট্রেন থেকে ঝাঁপ দেয়।মাথার সমস্যার কারনেই এই ঘটনা ঘটায় সে এমনটাই অনুমান।জানা গেছে মৃতের নাম ধরনি মোছারি বয়স ৪৮।

