আলিপুরদুয়ার, ১১ মার্চ :
ফের আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জে। আর এই অভিযোগে সরব খোদ শাসক দলের নেতারাই।সম্প্রতি হ্যামিল্টনগঞ্জের সরোজিতপল্লী এলাকায় নির্মাণ করা হয়েছে একটি কালভার্ট। তবে সেই কাজটি সঠিকভাবে হয়নি বলে অভিযোগ করে বাসিন্দাদের পাশাপাশি, স্থানীয় তৃণমূল নেতাও। তাদের অভিযোগ, কাজের বোর্ড অনুযায়ী যতদূর কাজ করা দরকার তার অর্ধেকও কাজ হয়নি।এছাড়া যতটুকু কাজ হয়েছে, সেটাও সঠিকভাবে হয়নি বলে অভিযোগ। আর এই নর্দমায় কালভার্ট না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে বলেও দাবি বাসিন্দাদের। এ বিষয়ে তৃণমূল নেতা অনুপ প্রধান বলেন, “এই ঠিকদারদের এরকম কাজের জন্য সকলে রাজ্য সরকারের দিকে আঙুল তোলে। প্রশাসনের কাজ সঠিকভাবে হচ্ছে কী না তা দেখা উচিত।এরকম দুর্নীতি আমরা কিছুতেই বরদাস্ত করবো না।” সরকারি কাজ নিয়ে তৃণমূল নেতার এমন অভিযোগকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও।
যদিও, এ বিষয়ে ঠিকাদার সুমন চক্রবর্তী বলেন, “এস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে।”

