শিলিগুড়ি, ২৭ জানুয়ারী :
শুরু হতে চলেছে ষষ্ঠ তম বেঙ্গল হিমালয়ান কার্নিভাল। এবছর তিনটি জায়গা ঠিক করা হয়েছে এই কার্নিভালের জন্য। জলপাইগুড়ি জেলার চালসা থেকে মূর্তি, কালিম্পং জেলার কাফেরগাঁও থেকে লোলেগাঁও এবং দার্জিলিং জেলার চিটাং এ এই কার্নিভালের আয়োজন করা হবে। ৩০ তারিখ থেকে শুরু হয়ে চলবে ১ তারিখ পর্যন্ত। এই কাজ লিভারের শুরু হবে জলপাইগুড়ি জেলা থেকে এবং শেষ হবে দার্জিলিং জেলার শিটিংয়ে। রুবেল ট্যুরিজম, অ্যাডভেঞ্চারস স্পোর্টস টুরিজমকে তুলে ধরতে এই উদ্যোগ গ্রহণ । প্রতিবছর এই কার্নিভালে ব্যাপক সাড়া পান উদ্যোক্তারা। হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক এর উদ্যোগে এই আয়োজন। সহযোগিতায় gta ও রাজ্য পর্যটন বিভাগ। এই কার্নিভালে নেপালের ট্যুর অপারেটর রাও উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন জায়গার ট্যুর অপারেটর ও নানান আধিকারিকদের উপস্থিতিতে ম্যারাথন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ একাধিক আয়োজনের মাধ্যমে এই কার্নিভাল করা হবে।

