২৯/০১/২৬
শিলিগুড়ি : কলকাতার আনন্দপুরে WOW মোমো কারখানায় আগুন লেগে মৃত্যু হয় বেশ কয়েকজনের। নিখোঁজ এখনো প্রচুর। এদিন ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির বাঘা যতীন পার্ক এলাকায় একটি মোমো দোকানের সামনে ডেপুটেশন কর্মসূচি পালন করে সিআইটিইউ। সংগঠনের নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিটি মোমো কারখানার শাখার সামনে আন্দোলনে শামিল হবে সিআইটিইউ।এদিন সিআইটিইউ নেতা গৌতম ঘোষ অভিযোগ করেন, সংশ্লিষ্ট মোমো কারখানায় কোনও ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, যা এই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। তিনি আরও দাবি করেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানার কর্মীদের ন্যায্য বেতন বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত চালু রাখতে হবে।সিআইটিইউ-এর দাবি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটকের অবিলম্বে পদত্যাগ, দুর্ঘটনার জন্য দায়ী কারখানা মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেফতার, পাশাপাশি মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান।এই দাবিগুলি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিআইটিইউ।

