বাংলা দিয়ে শুরু হলো 2026 এর মাধ্যমিক পরীক্ষা। ছাত্রজীবনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা—মাধ্যমিক এটি। তাই শুরুর অনেক আগের থেকেই ছাত্র ছাত্রী রা উপস্থিত হয়েছিল পরীক্ষা কেন্দ্রে।
বনদপ্তরের উদ্যোগে বনবস্তির পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য ব্যবস্থা করা হয়েছে চালানো হচ্ছে সরকারী বিশেষ বাস পরিষেবা। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য রাখা হয়েছে প্রায় ২০ থেকে ২৫টি বাস। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বনকর্মীদের চলাচলের জন্য প্রস্তুত রয়েছে আরও ১০ থেকে ১৫টি বাস। জঙ্গলের পথ পেরিয়ে বন্যপ্রাণীর আতঙ্ক নিয়ে আর যেন কোনও পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে না হয় সেদিকেও নজর দিচ্ছে জেলা প্রশাসন। এই বছর।জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা আনুমানিক ২০ হাজার, যার মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি। জলপাইগুড়ি জেলায় রয়েছে ২১টি মেইন ভেনু, ৭৩টি সাব-ভেনু সহ মোট ৯৪টি পরীক্ষা কেন্দ্র। এছাড়াও ৯টি জায়গায় রাখা হয়েছে পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা।
রোজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে নজরদারি রাখা হয়েছে।সমস্ত কেন্দ্রে রয়েছে সিসিটিভি ক্যামেরা । পরীক্ষার হলে কোনওরকম ইলেকট্রনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

