আলিপুরদুয়ার , ৬ জুলাই
আলিপুরদুয়ার-১ ব্লকের অন্তর্গত শালকুমার-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান সঞ্জয় রাভাকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, একটি পুরনো হামলার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ জুলাই তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক পঞ্চায়েত সদস্য ও উপপ্রধানসহ সঞ্জয় রাভা কেএসডিসি-তে যোগদান করেন। যোগদানের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পুরনো একটি মামলায় তাঁর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেওয়া হয়।
গতকাল রাতে সোনাপুর ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে সোমবার তাঁকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মামলার তদন্ত আগেই চলছিল এবং সেই তদন্তের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে বিভিন্ন মহলে।

