নিজস্ব সংবাদদাতা, ৪ ফেব্রুয়ারী :
বাংলার মানুষের অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে নজির তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই মামলায় সওয়াল করলেন এজলাসে। বাংলায় এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে আগেই মামলা দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তোলেন তিনি ।
এই ঘটনাকে বাংলার নৈতিক জয় বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস । বুধবার এই ঘটনার পরে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করা হয় । কোচবিহার স্টেশন চৌপতি এলাকায় দেখানো হয় উচ্ছ্বাস । উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্যরা ।

