জলপাইগুড়ি, ৬ ফেব্রুয়ারী :
তৃতীয় দিনের মতো জলপাইগুড়ি জেলায় শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার অনুষ্ঠিত হয় ইতিহাস পরীক্ষা। নির্ধারিত সময়ে কোনও অসুবিধা ছাড়াই পরীক্ষা শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। পরীক্ষা শেষে বিভিন্ন কেন্দ্র থেকে হাসিমুখে বের হতে দেখা যায় পরীক্ষার্থীদের। তাদের মতে, ইতিহাসের প্রশ্নপত্র ছিল পাঠ্যক্রমভিত্তিক ও যথেষ্ট ভারসাম্যপূর্ণ। প্রস্তুতির সঙ্গে প্রশ্নপত্রের মিল থাকায় উত্তর দিতে বিশেষ বেগ পেতে হয়নি বলেও জানায় তারা। ফলে পরীক্ষা ভালো হয়েছে বলে সন্তোষ প্রকাশ করে পরীক্ষার্থীরা। উল্লেখ্য, চলতি বছরে জেলায় মোট ৩৫,৮৮৮ জন পরীক্ষার্থী ৯৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসেছে।

