on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: হঠাৎই থামল ভোটের গতি! শিলিগুড়িতে আচমকা সমস্ত প্রচার বন্ধ করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গ

হঠাৎই থামল ভোটের গতি! শিলিগুড়িতে আচমকা সমস্ত প্রচার বন্ধ করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ

Online Desk
Last updated: March 24, 2026 3:23 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ২৪ মার্চ :

শিলিগুড়ির নির্বাচনী প্রচারের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। আচমকাই অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকম ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচি বন্ধ করার ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, ন্যায়বিচারের দাবিতে সরাসরি ধর্নায় বসে পড়ে প্রতিবাদের পথও বেছে নিলেন এই প্রার্থী।
মঙ্গলবার শিলিগুড়ি জংশনের সামনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন শংকর ঘোষ। সেখান থেকেই তিনি স্পষ্ট জানিয়ে দেন—অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। তাঁর এই অবস্থান ঘিরে শহরের রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত শহরের প্রধাননগর থানা এলাকার এক নাবালিকা স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে। অভিযোগ, এক বিবাহিত গৃহশিক্ষকের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্কের টানাপোড়েন ও প্রতারণার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। কিশোরী বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকেই দু’জনের মধ্যে বিবাদ চরমে ওঠে। এরপরই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গিয়েছে।
এই প্রেক্ষাপটে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে সময়সীমা বেঁধে দেন শংকর ঘোষ। নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না হওয়ায় আন্দোলনের পথে নামেন তিনি। তাঁর এই সিদ্ধান্তে শিলিগুড়ির ভোটের সমীকরণে নতুন মোড় আসতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

You Might Also Like

শীতলকুচিতে আবাস যোজনার ‘কাটমানি’ ফেরত দিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য, এলাকায় চাঞ্চল্য
কুরুচিকর মন্ত্যব্য প্রত্যাহার না করলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে পালটা গনতান্ত্রিক আন্দোলনের হুমকি অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের
দিনহাটায় ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার নদিয়ার ব্যক্তি, পাচার চক্রের খোঁজে তদন্ত
বিজেপি ছেড়ে তৃণমূলে বুথ সভাপতি সহ ২৪ টি পরিবার
রয়েলটি থাকা সত্ত্বেও পাথর বোঝাই ডাম্পার আটক, বক্সিরহাটে পুলিশের ভূমিকা ঘিরে বিতর্ক
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?