মাথাভাঙ্গা, ১৭ মার্চ :
নমঃশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলো মহকুমা শাসককে। এদিন মাথাভাঙ্গা মহকুমা শাসককে এই স্মারকলিপি প্রদান করেন তারা। জানা গেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ভারতে আসা সংখ্যালঘুদের অযৌক্তিক গ্রেফতার বন্ধ করা এবং কেন্দ্র সরকারের নির্দেশ ও আইন যথাযথভাবে বাস্তবায়নের দাবিতে এদিন এই স্মারকলিপিটি প্রদান করা হয়। এদিন প্রথমে সংগঠনের সদস্যরা মাথাভাঙ্গা শহরে একটি মিছিল সংগঠিত করে তারপর মহকুমা শাসকের দপ্তরে এসে স্মারকলিপি প্রদান করে। এদিন মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করার পাশাপাশি মাথাভাঙ্গা নজরুল সদনে তাদের একটি সভাও অনুষ্ঠিত হয়।
এবিষয়ে সংগঠনের তরফে জানান যারা ধর্মীয় কারনে বিভিন্ন দেশ থেকে ভারতে এসেছে তাদের হেনস্থা না করে যাতে সহজে নিয়ম মেনে করা যায় সেই দাবিতেই মহকুমা শাসকের নিকট দ্বারস্থ হওয়া। সেইসাথে কোচবিহার জেলা নমঃশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে মাথাভাঙ্গা নজরুল সদনে সাংগঠনিক আলোচনা সভা রয়েছে যেখানে আগামী দিনের পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলেও জানান।

