ধূপগুড়ি, ৮ ফেব্রুয়ারী :
চাকরি চায় বাংলা এই দাবি নিয়ে গণ স্বাক্ষর যুব মোর্চার। ভোট যত এগিয়ে আসছে রাজ্যের শাসক, বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে নেমে পড়েছে। এদিন রাজ্য সরকারের বাজেট পেশ হয়েছে। এমতাবস্থায় ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি বাজারে শিক্ষিত ও বেকার যুব সমাজের চাকরির দাবি নিয়ে গণস্বাক্ষরে নামে বিজেপির যুব মোর্চা। এদিন পথ চলতি যুবক- যুবতীদের কাছ থেকে চাকরি চায় বাংলা এই দাবি নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে যুব মোর্চার কর্মীরা। যুব মোর্চার অভিযোগ তৃণমূল সরকারের আমলে কোনো কর্মসংস্থান নেই, যুব সমাজ হতাশায় ভুগছে। এদিন রাজ্যে কর্মসংস্থানের দাবিতে যুব সমাজের কাছ থেকে চাকরি চায় বাংলা অভিযানের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করা হয়।স্বাক্ষর সংবলিত এই দাবি রাজ্য সরকারকে পাঠানো হবে জানান যুব মোর্চার কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুব মোর্চার সহ সভাপতি প্রদীপ্ত রায়, চাকরি চায় বাংলা প্রোগ্রামের ইনচার্জ হারু সরকার, বিধানসভার যুব কনভেনর শুভঙ্কর মল্লিক সহ একাধিক যুব মোর্চার কর্মীরা।

