on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: বাংলাদেশে ভোট, তিন দিনের জন্য বন্ধ ফুলবাড়ি–বাংলাবান্ধা সীমান্তে বাণিজ্য ও যাত্রী পারাপার
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গ

বাংলাদেশে ভোট, তিন দিনের জন্য বন্ধ ফুলবাড়ি–বাংলাবান্ধা সীমান্তে বাণিজ্য ও যাত্রী পারাপার

Online Desk
Last updated: February 12, 2026 3:42 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারী :

বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করায় ভারত–বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি–বাংলাবান্ধা রুট দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নির্বাচন ঘিরে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার—টানা তিন দিন বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রীদের সীমান্ত পারাপার সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ ও বিজিবি যৌথ টহলদারি চালাচ্ছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। সীমান্ত চৌকিগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সাধারণত এই রুট দিয়ে পাথর-সহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। কিন্তু ভোট উপলক্ষে তিন দিনের জন্য সমস্ত বাণিজ্যিক লেনদেন বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ভোট পরবর্তী দিন থেকে ফের বাণিজ্যিক কার্যক্রম চালু হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

সীমান্তের এক ব্যবসায়ী জানান, “আমরা চাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হোক। বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি থাকলে আমাদেরও ব্যবসা ভালো চলবে। তবে ভোটের কারণে পারাপার বন্ধ থাকায় ইতিমধ্যেই কিছুটা ক্ষতি হয়েছে।”

ভোটকে কেন্দ্র করে পুরো সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা ও সতর্কতার আবহ বিরাজ করছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেই দ্রুত স্বাভাবিক করা হবে সীমান্তের বাণিজ্য ও যাত্রী পরিষেবা।

You Might Also Like

প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে ব্যস্ত শিলিগুড়ি, পুলিশ কমিশনারেটের মাঠে জোরকদমে প্যারেড মহড়া।
বনধের সমর্থনে পিকেটিং কোচবিহারে
পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানোর বার্তা নিয়ে কালচিনিতে বিশ্ব বাইসাইকেল দিবস পালন
বাবা লোকনাথের তিরোধান দিবসে কোচবিহার সৎকার সমিতি মন্দিরে ভক্তদের ভিড়, বিশেষ পূজা ও প্রসাদ বিতরণ
মোদীর সভায় যাওয়ার ‘শাস্তি’? বিজেপির বাড়ি ভাঙচুরের অভিযোগে উত্তেজনা
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহার

“বর্ষার রুদ্ররূপ! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হুঁশিয়ারি, বজ্রপাত-ঝোড়ো হাওয়ায় সতর্ক বাংলা”

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?