শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারী :
পোড়াঝাড় এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, অবৈধ বালি তোলা ও জমি কেনাবেচা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরা পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পরে পুলিশ পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল-সহ মোট চারজনকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

