on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: উত্তরবঙ্গের চা শিল্পে ‘অসম মডেল’, কড়া নির্দেশ উত্তরকন্যার বৈঠকে
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গমাথাভাঙ্গারাজ্যশিলিগুড়ি

উত্তরবঙ্গের চা শিল্পে ‘অসম মডেল’, কড়া নির্দেশ উত্তরকন্যার বৈঠকে

Online Desk
Last updated: June 2, 2026 6:05 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

 শিলিগুড়ি:২ জুন

উত্তরবঙ্গের রুগ্ন ও বন্ধ চা বাগান পুনরুজ্জীবিত করতে এবং চা শ্রমিকদের উন্নয়নের জন্য এবার অসমের সফল মডেল অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরকন্যায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে। এই বৈঠকে চা শিল্পের সার্বিক পরিস্থিতি ও শ্রমিকদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, টি বোর্ডের একটি প্রতিনিধি দল শীঘ্রই অসম সফরে গিয়ে সেখানে শ্রমিক কল্যাণ, ন্যূনতম মজুরি ব্যবস্থা এবং চা শিল্প পরিচালনার মডেল পর্যালোচনা করবে। লক্ষ্য, সেই অভিজ্ঞতাকে উত্তরবঙ্গের চা বাগানগুলিতে প্রয়োগ করা।

এছাড়া জানানো হয়, চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও সামাজিক সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ থাকা ৩১২ কোটি টাকা আগামী ৯ মাসের মধ্যে সঠিকভাবে খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদের বকেয়া বোনাস, পিএফ ও গ্র্যাচুইটি দ্রুত মেটানোর ওপরও জোর দেওয়া হয়েছে।

বৈঠকে আরও আলোচনা হয় চা বাগানে ‘টি ট্যুরিজম’ নীতির প্রভাব পুনর্বিবেচনা এবং শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে। পুজোর আগেই শ্রমিকদের বোনাস নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

সাংসদ রাজু বিস্তা শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ এবং চা শিল্পে স্বচ্ছতা আনার দাবি জানান। প্রশাসনের মতে, এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের চা শিল্পে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

You Might Also Like

শিলিগুড়ির বাজারে জোর প্রচার শংকর ঘোষ-র, জনসংযোগে তৎপরতা তুঙ্গে
কোচবিহারে সিতাই থানার বড় সাফল্য, বালাপুকুরী থেকে ১৫০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
বকেয়া বেতনের দাবিতে ধর্না, কলেজের চাবি জমা দিলেন শিলিগুড়ি পলিটেকনিকের অস্থায়ী কর্মীরা
২০২১ ভোট-পরবর্তী হিংসা মামলায় দিনহাটায় তৃণমূল নেতার গ্রেফতার
বৃহস্পতিবার জলপাইগুড়িতে পালিত হল বিশ্ব উপভোক্তা দিবস
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
ডুয়ার্সপর্যটনরাজ্য

যেখানে স্নান করতেন নেপালের যোগীরা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?