দিনহাটা, ১৮ ফেব্রুয়ারী :
পুলিশ ও স্থানীয় চার পঞ্চায়েতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললো বাংলাদেশী নাগরিক সন্দেহে গ্রেপ্তার ওমর ফারুক। একসময় তৃণমূল সক্রিয় কর্মী বলে পরিচিত ওমরের বিরুদ্ধে স্থানী গ্রাম পঞ্চায়েত সদস্যরা গত ডিসেম্বর মাসে জেলা শাসকের কাছে অভিযোগ করে। অভিযোগ ছিলো ওমর বাংলাদেশের বাসিন্দা হয়েও পরিচয় গোপন করে ভারতে এসে বসবাস করছে। এমনকি বাংলাদেশের আনসার বাহিনির সাথে তার যোগাযোগ রয়েছে। অভিযোগের পর থেকেই ফেরার ছিলো ওমর।অবশেষে গতকাল সাহেবগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ে ওমর। বুধবার সকালে পুলিশের তরফে স্বাস্থ্য পরীক্ষা করতে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে ওমর সাংবাদিকদের ক্যামেরায় পুলিশ ও স্থানীয় চার গ্রাম পঞ্চায়েতের চক্রান্তের তত্ত্ব সামনে আনেন। তার কথায় আমার গোটা পরিবার এখানে, আমি দীর্ঘদিন থেকে দিনহাটায় ব্যবসা করছি। তাই তার বাংলাদেশী হওয়ার অভিযোগ ভিওিহীন।আগে তৃণমূল করতাম এখন করি না সেকারণেই তাকে ফাঁসানো হলো।

