আলিপুরদুয়ার, ২৫ জানুয়ারী :
দলসিংপাড়া এলাকায় সড়কের কাজ শিলান্যাস অনুষ্ঠানে এসে জেডিএ চেয়ারম্যান গলায় আক্ষেপের সুর দলসিংপাড়াতে রাজ্য সরকার অনেক কাজ করছে কিন্ত বিধানসভা ও লোকসভা ভোটে দলসিংপাড়া এলাকায় পিছিয়ে থাকে শাসক দল। সড়ক উদ্বোধন মঞ্চ থেকে দলের কর্মী সমর্থকদের গঙ্গাপ্রসাদ শর্মার বার্তা কিকি কাজ হচ্ছে এই বিষয়ে আরো বেশি বেশি করে প্রচার করা হক।
দলসিংপাড়া বাজার এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের থেকে ৪২ লক্ষ টাকা ব্যায়ে ৩০০ মিটির পেভার্স ব্লক সড়ক নির্মাণের কাজ আজ শুভ সূচনা হল। আজ আনুষ্ঠানিক ভাবে কাজের সূচনা হয় উপস্থিত ছিলেন জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, দলসিংপাড়া প্রধান মায়া আলে, তৃণমূল অঞ্চল সভাপতি পরশুরাম শর্মা সহ এলাকার বিশিষ্টজনেরা।
প্রায় ৪২ লক্ষ টাকা ব্যায়ে দলসিংপাড়া চৌপথি এলাকা থেকে নয়ালাইন শিবমন্দির ওবধি এই ৩০০ মিটার পেভার্স ব্লকের কাজ হবে। এই কাজ শুরু হ ওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।

