শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি :
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বাজেয়াপ্ত করা মোটরসাইকেল। থানা চত্বরে অপরিত্যক্ত স্থানে ভয়াবহ আগুন। নকশালবাড়ি থানার চত্বরে অপরিত্যক্ত স্থানে ভয়াবহ আগুন ঘিরে চাঞ্চল্য। মূহুর্তে আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। থানার পেছনে বাজেয়াপ্ত করা একাধিক মোটরসাইকেলে আগুন ছড়িয়ে পড়তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে হাত বাড়ান পুলিশ আধিকারিক ও স্থানীয়রাও। পরে নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের জেরে একাধিক বাজেয়াপ্ত মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন তার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।

