আলিপুরদুয়ার, ৭ ফেব্রুয়ারী :
শনিবার একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। গুরুতর জখম হয়েছেন আরও একজন। এদিন সকালে আলিপুরদুয়ারের উত্তর শিশুবাড়ি থেকে গোপালপুর হয়ে দলমোড়ের দিকে যাচ্ছিলেন তখন উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ডাম্পার ওই দুই বাইক আরোহীকে পিষে দেয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারন বাইক চালক হাজিনুর ইসলাম (৩২), গুরুতর জখম অবস্থায় অপর বাইক আরোহী হায়দার আলিকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে দুর্ঘটনার পরেই ঘাতক ডাম্পারটি পালিয়ে যায়। পুলিশ ওই ডাম্পারের খোঁজে তল্লাশি শুরু করেছে।

