আলিপুরদুয়ার, ২৪ ফেব্রুয়ারি :
রেল লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক প্রবীণের। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকার ঘটনা। মৃতের নাম জ্ঞানেন নার্জিনারী (৭২)।তিনি ব্লকেরই সাতালি নাকাডালার বাসিন্দা।স্থানীয় সূত্রে খবর, ওই প্রবীণ মুক ও বধির ছিলেন।এদিন হ্যামিল্টনগঞ্জ স্টেশন সংলগ্ন পাঁচমোড় এলাকা থেকে রেল লাইন পারাপার করবার সময় শিলিগুড়িগামী এক ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার এবং এভাবে রেল লাইন পারপার না করা নিয়ে মাইকিং এর মাধ্যমে এলাকার বাসিন্দাদের সচেতনও করেন আরপিএফ আধিকারিকেরা।

