জলপাইগুড়ি, ১ মার্চ :
নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি শহরে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হলো। রবিবার সকালে শহর সংলগ্ন অসম মোড় থেকে পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চে নামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শহরের গুরুত্বপূর্ণ এলাকা যেমন আসাম মোড়, শিরিষতলা, বিলপাড়া সহ পুর এলাকার একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন তারা। পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা ও মতামতও শোনেন বাহিনীর সদস্যরা। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রুট মার্চের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে বলে মনে করছেন অনেকে। শহরের বিভিন্ন এলাকায় বাহিনীর উপস্থিতি ভোটের আগে আইন-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই প্রশাসনের আশা।

