আলিপুরদুয়ার, ৪ মার্চ :
হোলিতে মেতে উঠেছে আট থেকে আশি সবাই। রঙের আনন্দে মাতোয়ারা সবাই। প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বরা আজ রঙের উৎসবে মেতে উঠেছে।
হাসিমারা এলাকায় সবার সাথে রঙের উৎসবে মেতে উঠলো আই এন টি টি ইউ সি কালচিনি ব্লক সভাপতি আনন্দ চন্দ সহ অন্যান্যরা। বড়দের পায়ে রঙ দিয়ে রঙের উৎসব শুরু করে সবার সাথে রঙের খেলায় মেতে ওঠে। ছোটো বড় সবার নাচ ও গানের সহিত রঙ খেলে।
আনন্দ চন্দ জানান প্রতিবছর আমরা উৎসাহের সহিত হোলি পালন করি সবার সাথে। আজকের দিনে সমস্ত বিভেদ ভূলে সবার সাথে রঙের উৎসব পালন করছি।

