কোচবিহার, ২৮ মে:
সম্পর্কের নামে বিশ্বাসঘাতকতা! স্বামী-সন্তান রেখে গভীর রাতে পরপুরুষের সঙ্গে হাতেনাতে ধরা বিবাহিতা!
কোচবিহার ১ নম্বর ব্লকের চরকের কুটি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে। চার বছরের কন্যা সন্তান ও স্বামী থাকা সত্ত্বেও পাশের বাড়ির এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এক বিবাহিতা মহিলা।
অভিযোগ, গভীর রাতে পরপুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন স্বামী। এরপর ক্ষোভে ফেটে পড়ে পরিবার ও গ্রামবাসীরা। ঘটনাস্থলেই দু’জনকে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দু’জনকে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে ওই মহিলার বিয়ে হয়। বর্তমানে তাদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু সংসার ও সন্তান থাকার পরেও দীর্ঘ তিন বছর ধরে পাশের বাড়ির যুবকের সঙ্গে চুপিসারে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এর আগেও একাধিকবার বিষয়টি স্বামীর নজরে এলেও প্রতিবারই তা এড়িয়ে যান মহিলা। তবে এবার গভীর রাতে একেবারে হাতেনাতে ধরা পড়ে যায় পুরো ঘটনা।
কথায় আছে — “চোরের দশ দিন, গৃহস্থের একদিন”… শেষমেশ গোপন প্রেমের পরিণতি প্রকাশ্যেই ফাঁস!
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুনুন, ওই মহিলা কী বলছেন? পরিবারের সদস্যরাই বা জানাচ্ছেন কী? ও স্থানীয় প্রশাসন কি জানাচ্ছেন শুনুন বিস্তারিত।

