আলিপুরদুয়ার, ৫ মার্চ :
নিউ আলিপুরদুয়ার স্টেশনে ট্রাক ও মালবাহী ওয়াগনের মাঝে পিষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়ালো।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার নিউ আলিপুরদুয়ার স্টেশনে। জানা যায় বৃহস্পতিবার সকালে একটি সিমেন্ট বোঝাই মালগাড়ি ঢোকে নিউ আলিপুরদুয়ার স্টেশনে এবং নিত্যদিনের মতো আজকেও সিমেন্টের ওয়াগন খালি করতে আসে রহিদুল মিঞা নামক শ্রমিক । ট্রাকের মালবাহী ওয়াগেনের মাঝে পিষে প্রাণ গেল তার। এর ফলে তীব্র চাঞ্চল্য ছড়ায় নিউ আলিপুরদুয়ার চত্বরে।
জানা যায় ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় স্পিডে পেছনে চলে যায় ঐ সময় রহিদুল মিঞা পেছনে ছিল এবং সে পিষে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়।

