জলপাইগুড়ি, ২২ মে :
একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার জলপাইগুড়ি সদর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআই(এম)। এদিন মিছিল করে বিডিও অফিস চত্বরে পৌঁছান দলের নেতাকর্মীরা। সেখানে দাঁড়িয়ে স্লোগান তুলে প্রশাসনের হাতে স্মারকলিপিও তুলে দেওয়া হয়। দাবিতে ছিল— দ্রুত SIR-এর কাজ সম্পূর্ণ করে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকাভুক্ত করা, পশু পালন, পশুনির্ভর কর্মক্ষেত্রকে ধ্বংস করা চলবে না, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং সীমান্তবর্তী এলাকার জমি জরিপ ও বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করা। এদিনের কর্মসূচিতে দলের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিনধরে একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান না হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতেই এই আন্দোলন বলে জানান নেতৃত্ব।

